শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনিদহ ও বেলা সাড়ে ১১টার দিকে বাঘাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলার টোটিয়ারকান্দা গ্রামের সেলিম শেখের স্ত্রী নারগিস বেগম (৩৫) ও শোলাচাপড়ি গ্রামের ভোলা প্রামানিকের ছেলে আরশাদ প্রামানিক (৫৫)।

image_86780_1715336977

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিক বলেন, সকালে শাহজাদপুর থেকে মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। ড্রাম ট্রাকটি শাহজাদপুর উপজেলার যুগনিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী পথচারীকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে।’

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ট্রাক-মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী আরশাদ প্রামানিক নিহত হয়েছেন।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ