শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

তাড়াশে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের পালা

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের দুইটি খড়ের পালা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫০ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে উপজেলা নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে।

জানা গেছে, নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আব্দুল আলীম, তাদের প্রায় ১০ বিঘা জমির রোপা আমন ধান মাড়াই করে এবং বেশ কিছু পরিমান খড় কিনে তাদের ৫টি গরুকে খাওয়ানোর জন্য বাড়ির বাহিরে ২ পালায় স্তুপ করে রেখেছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কে বা কারা খড়ের দুই পালায় আগুন ধরিয়ে দেয়।

খড়ের মালিক আব্দুল আলীম জানান, বিপুল পরিমান খড় পুড়ে যাওয়ায় তাদের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন বলেন, এতে করে তাদের গরুরগুলোর জন্য চরম গো-খাদ্য সংকটের সম্মুক্ষিণ হয়ে পড়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ