শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কুড়িগ্রামে চলতি মৌসুমের ধান চাল গম সরকারিভাবে সংগ্রহের উদ্বোধন

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম : রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় সরকারিভাবে ২০২৪ চলতি মৌসুমের ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্তের পর কুড়িগ্রাম প্রেসক্লাব সংলগ্ন সদর খাদ্য গুদামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়।

এসময় ধান, চাল ও গম সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: দেলওয়ার হোসেন, সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা মিল মালিক সভাপতি বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল হাই রঞ্জু।

এ বছর কুড়িগ্রাম জেলায় ২২ হাজার ৭শ ২৯ মেট্রিক টন সিদ্ধ চাল, ১১ হাজার ৮শ ৮১ মেট্রিক টন ধান এবং ১ হাজার ১৪ মেট্রিক টন আতব চাল নির্ধারিত সময়সীমার মধ্যে সংগ্রহ করা হবে। এবং প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা ও আতব চাল প্রতি কেজি ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ