মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সমুজ মিয়া বাড়ির পাশে দুপুরে মাছ ধরতে গিয়েছিল। তখন হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সমুজ মিয়া বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ