শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের তিন দিন আগে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল পক্ষপাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওসির প্রত্যাহার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

রোববার (৫ মে) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসির প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চরজব্বর থানার ওসি মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। হাতিয়ার ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কাওসার আলম ভূঁইয়াকে চরজব্বার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় স্মারক মূলে ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ উঠায় চরজব্বার থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ