শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নুর কালাম নামে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রোহিঙ্গা যুবক উখিয়ার ক্যাম্প ১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে।

রোববার সকালে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন।

তিনি জানান, রবিবার(৫ মে) সকালে উখিয়ার আশ্রয় শিবিরের রেড ক্রিসেন্ট অফিসসংলগ্ন এলাকায় থেকে নূর কালাম নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভোরে একদল রোহিঙ্গা সন্ত্রাসী তাকে জবাই করে হত্যা করে রেখে চলে গেছে।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ