শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নড়াইলে গাঁজাসহ গ্রেফতার চারজন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পৃথক তিনটি অভিযানে গাঁজাসহ চারজন গ্রেফতার। গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বশির শেখ (৩৫) ও রাসেল ফকির (২৫) নামের দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বশির শেখ (৩৫) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের মৃত মানিক শেখের ছেলে এবং রাসেল ফকির (২৫) একই গ্রামের ওছি ফকিরের ছেলে।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকালে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের পেড়লী দরিন্দ্রচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের মাঝখান হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বশির শেখ (৩৫) ও রাসেল ফকির (২৫) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে দুইশত গ্রাম গাঁজা জব্দ করা হয়।

সকাল সময় পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) মশিউর রহমান, এএসআই (নিঃ) জিয়াউর রহমান ও এএসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজাদ শেখ (২৬) কে ধৃত করেন‌‌‌‌‌। এ সময় ধৃত আসামির হেফাজত থেকে তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল ডিবি কর্তৃক দুইশত বিশ গ্রাম গাঁজা ও গাঁজা নগদ টাকাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত কছিম মোল্যা (৪০) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত কছিম মোল্যা (৪০) নড়াইল জেলার সদর থানাধীন ভাটিয়া গ্রামের মৃত ইসমাইল মোল্যার ছেলে।

সকালে নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামের ধৃত আসামি কছিম মোল্যা (৪০) এর বসতবাড়ির উঠান হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কছিম মোল্যা (৪০) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে দুইশত বিশ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ