শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ নাজমুল পাঠান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাঞ্চন মুড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে অন্যজনের নাম শাকিল পাঠান তিনি একই গ্রামের আনোয়ারের ছেলে। উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের দিক নির্দেশনায় এসআই ইফাত আহমেদ সংগীয় ফোর্সসহ উপজেলার নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে নিকটবর্তী মায়ের দোয়া বডি বিল্ডার্স নামে একটি গ্যারেজের সামনে থেকে একটি পিকআপ ভ্যানে রাখা ১৮ কেজি গাঁজা সহ উল্লেখিত দুজনকে গ্রেপ্তার করে।

বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উল্লেখিত দুইজন মাদক কারবারীকে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জব্দকৃত গাঁজাসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ