শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে কিশোরকে কুপিয়ে জখম

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফেইসবুকে তর্কের ঘটনাকে কেন্দ্র করে স্বপ্ন দাশ (১৯) নামে এক কিশোরকে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

বুধবার (১ মে) রাত ৮ টার দিকে শহরের প্রান কেন্দ্র কলেজ রোডস্থ গ্রীণ লিফ গেস্ট হাউসের সামনে শহরের

কালিঘাট রোডের মুদি ব্যবসায়ী মুধু মিয়ার ছেলে তানভীরের নেতৃত্বে কিশোর গ্যাং এর একটি দল সিন্দুরখান রোড নিবাসী ইমরান, মিশন রোড নিবাসী অনুপম অভি ও শান্তিবাগ নিবাসী রিফাত নোয়েল তাকে ছুড়িকাখাত করে।

আহত স্বপ্ন দাশ রিপোর্টার্স ক্লাব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমনের ভাগ্নে।

এসময় গুরুতর আহত অবস্থায় স্বপ্ন দাশ’কে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ওখানে অবস্থার অবনতি হলে, মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অতিরিক্ত অবনতি দেখা দিলে আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রিপোর্টার্স ক্লাব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন বলেন, এরকম সন্ত্রাসী হামলার ঘটনা যেন আমাদের শান্তির শহর শ্রীমঙ্গলে আর না ঘটে এজন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য এসময় শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ