রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাদকবিরোধী সভায় প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪
advertisement
সারাদেশ

আজও সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে তীব্র তাপদাহ। টানা দাবদাহে ওষ্ঠাগত হয়ে পড়েছে এ জেলার জনজীবন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিন রাতের তাপমাত্রার খুব একটা পার্থক্য থাকছে না। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে এখানকার মানুষের। রাতে বেলায় ঘন ঘন লোডশেডিং এ দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।

এদিকে, তীব্র দাবদাহে শ্রমজীবি মানুষকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত, খাবার পানি, স্যালাইন, ক্যাপ ও ছাতা বিতরণ করছে জেলা পুলিশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ