মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

প্রতিবন্ধী ভাতা দেয়ার উচিলায় প্রতারণা, প্রতারককে আটক করে এলাকাবাসী

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ সহায়তা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী পরিবারদের থেকে শুকৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সায়েফ আলী (৪০) নামে এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউপি এলাকায় স্থানীয় জনতা আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত ব্যক্তি সায়েফ উপজেলার সদর ইউনিয়নের মিম্বর আলীর ছেলে।
এলাকাবাসী ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, প্রতারক সায়েফ দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী পরিবারদের অর্থ সহায়তা দেওয়ার কথা বলে প্রতারণা করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২৪ জন অসহায় ব্যক্তির পরিবারের কাছ থেকে এ পর্যন্ত বড় অঙ্কের অর্থ ও হাতিয়ে নেয় তিনি। সোমবার বিকালে টিলাগাঁও ইউনিয়নে এক প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে প্রতারণার চেষ্টাকালে কৌশলে তাকে আটক করে ফেলে এলাকাবাসী। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রতারক সায়েফকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, সায়েফ দীর্ঘদিন থেকে এ প্রতারণার সাথে জড়িত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে জানতে কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক জানান, উপজেলা প্রশাসন এক ব্যক্তিকে তুলে দেন তার বিরুদ্ধে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (২৪জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ