মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

দেখা করতে এসে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : দীর্ঘদিন রং নাম্বারে প্রেম করার পরে দুজনের সিদ্ধান্তে প্রথম দেখা, আর প্রথম দেখাটাই যে শেষ দেখা হবে সেটা জানতো না ১৮ বছরের কিশোরী শ্রাবন্তি।

প্রেমিক মুন্না (১৮) এর সাথে দেখা করতে এসে মৃত্যু হলো তার। মৃত শ্রাবন্তি যশোরের শার্শা উপজেলার টেংলারি গ্রামের আমজাদ আলীর মেয়ে। প্রেমিক মুন্না একই জেলার চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

জানা যায়, সোমবার দুপুর ১ টার সময় দুই কিশোর- কিশোরী দেখা করে ঝিকরগাছার ছুটিপুর বাজার জামতলার মোড়ে। দেখা হওয়ার পরে ছেলেটা মেয়েকে হোটেলে নিয়ে যেয়ে দুইটা সিঙাড়া খেতে দেয়। সিঙাড়া খাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটা অসুস্থ বোধ করে। পরে ছেলেটা একটা ভ্যানে করে ড্রাইভারের সহযোগিতায় ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির সাথে থাকা মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ