মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেনাপোলে পাচারকারীর ফেলে যাওয়া ১০টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের ব্রীজের উপর থেকে পাচারকারীর ফেলে যাওয়া ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ১১টার সময় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ানন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণ পাচারকারী সদস্যরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে, এমন সংবাদের ভিত্তিতে ওসি কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে কসটেপে মোড়ানো ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১শ৬২ গ্রাম।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে।স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ