মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কৃষকের পাতা ফাঁদে ধরা পড়লো মেছোবাঘ!

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন গ্রামে মেছো বাঘের বংশ বিস্তার ঘটেছে। হরহামেশা চোখে পড়ছে বিপন্ন প্রজাতির এই প্রাণী। শৈলকুপার পর এবার হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসি।

সোমবার সকালে সেটি উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছেন বন বিভাগের কর্মকর্তারা। গ্রামবাসি জানায়, উপজেলার রঘুনাথপুর গ্রামের খালপাড়া এলাকার একটি মাঠে সলেমান মোল্লা নামে এক কৃষকের পাতা ফাঁদে রোববার রাতে আটকা পড়ে মেছো বাঘটি।

রিপন নামে এক গ্রামবাসি জানান, বেশ কিছুদিন ধরে লোকালয়ে মানুষের বাড়িতে হানা দিয়ে হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল মেছো বাঘ। উপায়ন্ত না পেয়ে সলেমান মোল্লা নামে এক কৃষক তার বাড়ির পাশে বাঁশ দিয়ে ফাঁদ তৈরি করেন। রোববার রাতের কোন এক সময় বাঘটি আটকা পড়ে বলে ধারণা করা হচ্ছে। সকালে ওই কৃষক ফাঁদের মধ্যে বাঘটিকে দেখেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন জানান, সকালে খবর পেয়ে তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। পরে তারা এসে বাঘটিকে নিয়ে যান।

খুলনা বন বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় ওই মেছো বাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, তারপর সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ