সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে জেলার দুস্থদের স্বাবলম্বী মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন এক’শ বত্রিশ জনের মাঝে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিরা বেগম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এম শাহ জালাল ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন ও ছাগল-গরু পালনের মাধ্যমে স্ববলম্বি হওয়ার জন্য যাকাতের এই অর্থ বিতরণ করা হয়। জানা গেছে, প্রতি উপজেলা থেকে দুই জন করে মোট ১২ জনকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে ১ লাখ ৮০ হাজার টাকাসহ সর্বমোট ১’শ ৩২ জনকে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাত দাতাগণ আস্থার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। যাকাতের টাকা দিয়ে এই জেলার অনেক দুস্থ ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হচ্ছে। যাকাত গ্রহীতার উদ্দেশ্যে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, যাকাতের টাকা আপনারা সুবিধামতো ব্যবসায়ের বিনিয়োগ করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ভবিষ্যতে এ ব্যবসা থেকে আপনারা যাতে স্ববলম্বি হতে পারেন।

সর্বশেষ পাওয়া সংবাদ