সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় জুতার ভেতর পাওয়া গেল ১০ স্বর্ণের বার, আটক ১

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার বারাদি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।

তিনি জানান, ভারত সীমান্ত দিয়ে স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন তথ্য পেয়ে আজ বেলা ১১ টার দিকে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বারাদি বিওপির টহলদল। এসময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। সে দৌঁড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়। পরে তার শরীরের বিভিন্ন অংশ তল্লাশী করে পায়ের জুতার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক পাচারকারির ইমন আলী (২৭) একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক পিএসসি জানান, উদ্ধার হওয়া ১০ স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকার বেশী। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে। এছাড়া আটককৃতকে দর্শনা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ