সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে চোরাইকৃত ট্রান্সফরমারের মালসহ দুই চুর গ্রেফতার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করা হয়। গত ১২জানুয়ারি রাত আনুমানিক ১টা থেকে ৫টার মধ্যে যে কোন সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা পুঞ্জি (জেরিন) চা বাগানের ১টি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার, মুল্য ৫৯,৭৬০-টাকা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়া যায় । উক্ত বিষয়ে ক্লিবটন তালুকদার, এজিএম (প্রশাসন) মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল থানায় লিখিতভাবে এজাহারে চুরির মামলা দায়ের করে।

শ্রীমঙ্গল থানার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর সার্বিক দিকনির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী অফিসার এসআই/রাকিবুল হাছান সঙ্গীয় অন্যান্য অফিসার একটি দলের সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সিপন মিয়া (৩০) ও মোঃ লাবলু মিয়া নামে ২ চোরকে আটক করে।

শ্রীমঙ্গলের জাম্বুরা ছড়া মোঃ আব্দুল হকের ছেলে সিপন মিয়া। আসামী সিপন মিয়াকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তাহার সাথে থাকা অন্যাণ্য আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। আসামী সিপন মিয়ার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ লাভলু মিয়া (২৭)কে আটক করা হয়। শ্রীমঙ্গলের উত্তরসুরের মোঃ আঙ্গুর মিয়া ছেলে লাবলু মিয়া।

আসামীদের দেওয়া তথ্য মতে ১নং আসামী সিপন মিয়াকে সাথে নিয়া তাহার দেখানো মতে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউনিয়নের মুককান্দি গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক সালাউদ্দিন মিয়ার ভাড়া বাসা হইতে চোরাই হওয়া লোহার তৈরী ১টি বৈদ্যুতি ট্রান্সফরমারের খালি ড্রাম এবং ৬কেজি তামার তার উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অদ্য রোববার (১৫ জানুয়ারি) আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইলে আসামী ১। মোঃ সিপন মিয়া (৩০), ২। মোঃ লাভলু মিয়া (২৭), তাহারা উভয়ে মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আজ আদালতে আসামিদের প্রেরন করা হয়। আসামিরা জরিত থাকার বিষয়টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ