সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু।

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্থানীয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম আব্দুল ওয়াহিদ (২২), সে কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত দছু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আজ রোববার দুপুর ১২টার দিকে টিলাগাঁও রেল স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলো যুবক ওয়াহিদ, এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এদিকে ঘটনাস্থলটি কুলাউড়া জিআরপি থানার আওয়তাধীন না হওয়ায় লাশ উদ্ধারে ব্যাপক বিলম্ব ঘটে। পরে শ্রীমঙ্গল জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ