সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

করতোয়া নদী থেকে যুবকের হাত-পা বাধা লাশ উদ্ধার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশে করতোয়া নদী থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবকের হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আগনুকালী গ্রামের মৃত আবুসামার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (৯ জানুয়ারি) রাতে শরিফুল ইসলাম শ্বশুর বাড়ি চর-বেতকান্দিতে যায়। এদিন শরিফুলের স্ত্রী ফারজানা খাতুনের সাথে বাগবিদান্ড হয় বলে শরিফুলের শ্বশুর ফকরুল জানান। এরপর থেকেই শরিফুল নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর গত বৃহস্পতিবার সকালে শরিফুলের রক্তমাখা জামা কাপড় খুঁজে পায় এলাকাবাসী। এরপর শনিবার সকালে করতোয়া নদীতে হাত-পা বাধা অবস্থায় শরিফুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।, পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহত শরিফুলের মা সূর্য বানু জানান, দেড় মাস আগে শরিফুলের সাথে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারজানা শরিফুলকে পছন্দ করতো না। শরিফুল তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসলেও ফারজানা শরিফুলকে সহ্য করতে পারতো না।

একপর্যায়ে ফারজানা তার বাপের বাড়ি গেলে শরিফুল সেখানে তার স্ত্রীর কাছে যায়। সেখানে গিয়েই নিখোজ হয় শরিফুল।,
ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ