সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গাজীপুরে নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্মাণাধীন লাইনের প্রায় সাড়ে সাত লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার সহ ৫ চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নেত্রকোনা জেলার পূর্বধলা থানা হোগলা সাধুপাড়া গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে সোহেল রানা (২৭), জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মদন গোপাল মৃত্যু শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ ওসমান মিয়া (২৫), জামালপুর জেলার সদর থানার জঙ্গলপাড়া গ্রামের মোঃ মাসুদ হোসেনের ছেলে বাবুল (২৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার তরফমনো গ্রামের নুর সালাম মিয়ার ছেলে রায়হান (২৪) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা তালুক রহিমাপুর গ্রামের আয়নাল হক এর ছেলে মোঃ হাসান (২৩)।

image-113

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কোনাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন জানান,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় বিদ্যুৎ বিতরণের জন্য ৩৩ কেভি লাইন নির্মাণের কাজ চলমান। গেল বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন এ লাইনের তার ইনসুলেটর ও বিভিন্ন ধরনের হার্ডওয়ারের মালামাল চুরি হয়।

কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, অভিযোগের পরে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও মালামাল উদ্ধার সহ পাঁচ চোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

image-114

সর্বশেষ পাওয়া সংবাদ