সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সকাল বেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি।

নিহতরা হলেন- ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মিটুল হোসেনের ছেলে রকি (২১) ও রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শিরা জানান, ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেলটি পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

অপর দিকে শৈলকুপার হাবিবপুর মুড়ো তলা এলাকায় ঢাকাগামী গোল্ডেনলাইন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে তুষার (২৫) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। সে শেখপাড়া পদমদী গ্রামের সোহরাব আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানা ও শৈলকুপার ওসি দ্বয় জানান, সকালে মোটরসাইকেলে তিন জন ব্যক্তিই মোটরসাইকেল আরোহী ছিলেন।


সর্বশেষ পাওয়া সংবাদ