সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শেরপুরে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের তাতালপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১০)। তবে তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের নাম জানা যায়নি।

আর আহতরা হলেন- একই গ্রামের আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও ফুল মোহাম্মদের ছেলে মো. হাবিব (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার সুভাষ পালের ছেলে শুভ পাল (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের খোয়ারপাড় মোড় থেকে সিএনজিচালিত অটোরিক্সাযোগে নালিতাবাড়ী উপজেলায় ফিরছিলেন যাত্রীরা। ওইসময় শহরের তাতালপুর এলাকায় পৌঁছলে একটি চালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরো ৫ জন। পরে আশপাশের লোকজন দ্রুত আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু। বাকী তিনজন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে আরও ৩ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সদর থানার পুনিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে কৌশলে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ