মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
সারাদেশ

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় ওই শিশুর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 
 
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৮ জন শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন।
 
তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৭৬ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন পর্যন্ত ৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
 
এদিকে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফয়সল আহমেদ বলেন, আক্রান্তের হার জনসংখ্যার তুলনায় খুব বেশি উদ্বেগজনক না হলেও শিশুদের বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি ও আক্রান্ত শিশুদের প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।
 
তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের মধ্যে জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা