সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার
সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত নতুন করে আরও ছয় শিশু ভর্তি হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রোগীদের ভর্তি করা হয়।
 
সোমবার (৩০ মার্চ) সকাল পর্যন্ত হাসপাতালে মোট ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছেন। তবে গত ১৩ দিনে হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে।
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল।
 
মমেক হাসপাতালে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলে ২৪ মার্চ থেকে শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করা হয়। ‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যাবিশিষ্ট কক্ষে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে হামের চিকিৎসা চলতে থাকে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম কর্নারের কক্ষগুলোতে রোগীদের চাপ সামাল দেওয়া যাচ্ছে না। তাই হাসপাতাল প্রশাসন বর্তমানে ৮ তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি নিচ্ছে। এখানে অক্সিজেন সরবরাহ, নার্স স্টেশন এবং চিকিৎসকদের বসার ব্যবস্থা করা হচ্ছে।
 
হাম মেডিকেল টিমের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানিয়েছেন, যে শিশুদের অক্সিজেন প্রয়োজন, তারা পর্যাপ্ত পাচ্ছে। তবে আইসিইউ লাগবে এমন কোনো রোগী এখন পর্যন্ত ভর্তি হয়নি।
 
ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ জানান, জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্টকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যারা সার্বক্ষণিক হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন। তবে সোমবার সকাল পর্যন্ত এসব উপজেলায় হামে আক্রান্ত কোনো শিশু ভর্তি হয়নি।

এই সম্পর্কিত আরো

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার