সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার
সারাদেশ

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত:

যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

যশোরের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে প্রকাশ্যে অপদস্ত করার অভিযোগে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি।
 
এর আগে অভিযুক্ত দুই আইনজীবীকে আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় জেলা আইনজীবী সমিতি রোববার তাদের সাময়িকভাবে বহিষ্কার করে।
 
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ.গফুর সংবাদটি নিশ্চিত করে জানান, গত ২৪ মার্চ সাংবাদিক বেনজিন খান সমিতির কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন।
 
অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন আদালত চত্বরে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে বাপ্পী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং শারীরিক হেনস্তা করেন। অভিযোগের প্রেক্ষিতে ২৫ মার্চ তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া সাংবাদিক বেনজিন খানের বিরুদ্ধে সমিতিতে করা অ্যাডভোকেট তপুর লিখিত অভিযোগ আমলে না নিয়ে খারিজ করা হয়েছে।
 
জানা গেছে, গত মঙ্গলবার একটি মামলায় হাজিরা দিতে বেনজিন খান জজ আদালতে যান। সেখানে পরিচিত আইনজীবী আব্দুল লতিফ খোকনের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করে তিনি বলেন, “একদিন তো আমাদের সবাইকে কবরে যেতে হবে।” এই কথায় ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবী ও তার ছেলে সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে জনসম্মুখে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন।
 
উল্লেখ্য, এর আগেও অসদাচরণের দায়ে অ্যাডভোকেট আব্দুল লতিফ খোকন একবার সমিতি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। অন্যদিকে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে অ্যাডভোকেট তপু নামে এক আইনজীবীকে দিয়ে বেনজিন খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জমা দেওয়া হয়, যা বাতিল করা হয়েছে। একই সঙ্গে আইনজীবী বাবা-ছেলেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার