সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সারাদেশ

যশোর সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

মধ্যপ্রাচ্যে চলমান অস্হিতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘঘটছে এর ফলে দেশের জ্বালানি খাতে অনিবার্য ভাবে সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে যশোর সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
 
শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিজিবি জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্হিতার ও যুদ্ধ পরিস্তুতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের উর্দ্ধগতি পরিলক্ষিত হয়েছে।  আন্তর্জাতিক বাজারে অস্হিতার সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা পাচারের অপচেষ্টা চালায়। সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় বেনাপোল ¯’লবন্দরসহ যশোর জেলার শার্শা ও চৌগাছা সীমান্তে তেল পাচার রোধে বিজিবির জনবলবৃদ্ধি পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী  চেকপোস্ট বসানোর  মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে । বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও বেনাপোল স্থল বন্দর গেটে দেশীয় এবং ভারতীয় ট্রাক মালামাল পরিবহনে ভারতে প্রবেশের সময় অধিক সর্তকতার সাথে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোরের সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধিসহ বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহণে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়াও সীমান্ত পথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্ছ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপরও কঠোর নজর রাখা হয়েছে। বিজিবি কর্তৃক দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্ছ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
 
এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভায় বিজিবিকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকেও পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার