মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সারাদেশ

শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন:

প্রধান আসামি মশিউর গ্রেফতার, ‘সম্পৃক্ততার কথা স্বীকার’

যশোরের শার্শা উপজেলায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় প্রধান আসামি গাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা থেকে তাকে আটক করা হয়।
 
র‍্যাব জানায়, প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মশিউরকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
 
রক্তাক্ত সেই রাত
 
নিহত আল-আমিন (৩০) উপজেলার গাতিপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির অদূরে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
হঠাৎ এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ঘটনার পরদিন নিহতের পরিবার শার্শা থানায় হত্যা মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।
 
তথ্যপ্রযুক্তির জালে ধরা
 
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর থেকেই সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়। মোবাইল ট্র্যাকিং, কললিস্ট বিশ্লেষণ ও গোপন নজরদারির মাধ্যমে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগে মশিউরের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপরই তাকে ধরতে মাঠে নামে র‍্যাবের একটি আভিযানিক দল।
 
গ্রেপ্তারকৃত মশিউর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার ধলাইতলা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে বলে জানা গেছে।
 
‘সম্পৃক্ততার কথা স্বীকার’
 
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 
রহস্যের জট এখনো পুরো কাটেনি
 
তবে হত্যার পেছনের উদ্দেশ্য—পূর্ব শত্রুতা, আর্থিক বিরোধ নাকি অন্য কোনো কারণ—তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা বলছেন, জিজ্ঞাসাবাদ ও আরও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পূর্ণ চিত্র উন্মোচন করা হবে।
 
এদিকে আল-আমিন হত্যার ঘটনায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে পুরো গাতিপাড়া গ্রামে  । দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার