মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সারাদেশ

ফুলপুরে বাস-সেনাবাহিনীর ট্রাকের সংঘর্ষে সেনাসদস্যসহ নিহত ২

ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গাড়ি দু'টি দুমড়েমুচড়ে গিয়ে সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল ইসলাম ও এক পথচারী নিহত হয়েছেন।
 
আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। তবে প্রাথমিকভাবে নিহত পথচারীর পরিচয় জানা যায়নি।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার ইমাদপুর কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সেনাবহরের গাড়ির সঙ্গে হালুয়াঘাটগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে গাড়ি দু'টি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়ি দুটি রাস্তার মাঝখানে পড়ে থাকায় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
 
পুলিশ জানায়, ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ট্রাকযোগে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল। পথে বালিয়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজন নিহত হয়।
 
ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
 
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পরপরই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার