মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সারাদেশ

পশ্চিমবঙ্গের বিভিন্ন হোম থেকে দেশে ফিরল ২৮ শিশু

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল বাংলাদেশি ২৮ শিশু। তবে এদের অধিকাংশেরই পিতা অথবা মাতা ভারতে কারাগারে সাজাভোগ করছেন। ফেরত আসাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষর নিকট তাদের হস্তান্তর করেন।
 
এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, বিজিবি, দুই দেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে  ১২০ জন ছেলে ও ৮ জন মেয়ে রয়েছে।
 
ফেরত আসা শিশুদের পরিবারের বাড়ি কুড়িগ্রাম, রংপুর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল, নাটোর, কুমিল্লা, খুলনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা তাদের পিতা মাতার সাথে বিভিন্ন সময়ে ভারতে যায়। পরে তারা সকলে পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের পিতা-মাতাদের বিভিন্ন মেয়াদে সাজা হলে এ সমস্ত শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে আশ্রয় হয়। প্রায় তিন থেকে ৭ বছর পর তারা এসব হোমে থাকে। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার তারা দেশে ফেরত আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে এ সমস্ত শিশুদের রাইটস যশোর ১০ জন, মহিলা আইনজীবি সমিতি ৮ জন ও জাস্টিস অ্যান্ড কেয়ার ২০ জন গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
 
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায়, ভারত থেকে ফেরত আসা ২৮ জন শিশুকে থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী তিনটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
 
রাইটস যশোর এর কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান জানান, ভাল কাজের প্রলোভনে সীমান্তের অবৈধ পথে এ সব শিশুরা তাদের পিতা-মাতার সাথে ভারতে গিয়েছিল। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। আইনি প্রক্রিয়ায় তাদের পিতা-মাতাদের সাজা হলে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা এ সমস্ত শিশুদের তাদের হেফাজতে নেয়। দীর্ঘ তিন থেকে ৭ বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
 
তিনি আরো বলেন, ফেরত আসা ২৮ শিশুকে বেনাপোল থেকে যশোরে নিজেদের সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার