সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই আসে না: বুবলী দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ
সারাদেশ

উল্লাপাড়ায় হামলা-লুটের অভিযোগে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির এক নেতাকর্মীর দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে একদল ব্যক্তি হামলা চালিয়ে মালামাল ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
 
অভিযোগে বলা হয়, নির্বাচনে বিএনপির প্রার্থীর পরাজয়ের পর স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে উধুনিয়া ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতাদের নেতৃত্বে কয়েকজন অংশ নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
 
অন্যদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের দলীয় কার্যালয়ে আগে হামলার ঘটনা ঘটেছিল।
 
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী সময়ে শনিবার রাতে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ

পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই আসে না: বুবলী

দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ