সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বিশ্ব ইজতেমায় এবার কম সংখ্যক বিদেশী বাংলাদেশে আসছেন

বেনাপোল প্রতিনিধি : করোনায় দুই বছর বন্ধ থাকার পর এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত কয়েক বছরের চেয়ে কম সংখ্যক বিদেশী মেহমান বাংলাদেশে আসছেন বলে জানা গেছে।

গত কয়েক মৌসুমে এই চেকপোস্ট দিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার বিদেশী মুসল্লি বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতেন। কিন্তুু চলতি বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পর্যন্ত মাত্র ৪০০ ভারতীয় মুসল্লি এসেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

এর আগে এ পথে মরক্কো, ফ্রান্স, মোজাম্বিক, রাশিয়া, জর্দান, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালেয়শিয়া, তিউনিশিয়া, যুক্তরাজ্য, ইউক্রেন, আমেরিকা, ফিলিস্তিনি, শ্রীলঙ্কা, মিসর, সিরিয়া, বেলজিয়াম, সেনেগাল, জাম্বিয়া, কাতার, মালে, লেবানন, ফিরগিস্তান, নেপাল, ইয়েমেন, কেনিয়া, সুইডিস, ইথিওপিয়া, তুর্কি, মায়ানমার, কামেরুন ও আইভেরিকোস্ট এর মুসিল্লারা আসতেন। ওমিক্রণ বি-৭ এর কারণে বিদেশীরা এবার আসতে পারছেন বলে অনেকে বলছেন। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার আরও কিছু বিদেশী মেহমান আসবেন বলে ধারনা করা হচ্ছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এবার খুবই কম সংখ্যক মুসিল্লারা এসেছেন। বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশী মেহমানদের দ্রুততার সাথে পাসপোর্টের কাজ সম্পন্ন করা হচ্ছে। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে পৃথক ডেক্স খোলা হয়েছে। বিদেশী মেহমানদের পুলিশ ইমিগ্রেশন সদস্যরা সেবা দিচ্ছেন। বিদেশী মেহমানদের সেবা করতে পেরে আমরাও খুশি জানালেন ওসি।

সর্বশেষ পাওয়া সংবাদ