সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল শিশুসহ ৫ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার শিশুসহ পাঁচ বাংলাদেশী নারী-পুরুষ দুই বছর সাজাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছেন।এদের মধ্যে পুরুষ তিন জন, একজন নারী ও একজন শিশু রয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) বিকাল ৪ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন,বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪৮),কুলসুম খাতুন (৩৪), মুছা হাওলাদার (১৬), আমানুল হাওলাদার (৫) (এরা একই পরিবারের সদস্য) ও যশোর জেলার শার্শা উপজেলার ২ নং ঘিবা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩)।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এরা সীমান্তের অবৈধ পথে ভারতের গুয়া শহরে যায়। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। সেখান থেকে দুই বছরের সাজা দিয়ে গুয়া কুলাআড়ি সেন্টার জেলে ছিলো।সেখান থেকে পরে ভারতের ডিটেন্সন নামের একটি বেসরকারী এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দু‘দেশের সরকারি পর্যায়ে চিঠি চালাচালির পর আজ শুক্রবার দেশে ফিরে আসে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,ফেরত আসা পাঁচজনকে ইমিগ্রেশনের আনুষ্টানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিক এন্ড কেয়ার নামের এনজিওর কাছে হস্তান্তর করা হবে।
জাস্টিক এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, এদের পোর্ট থানা থেকে নিয়ে যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের হাতে তুলে দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ