রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: - বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি কমলো জ্বালানি তেলের দাম ঘুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মইনুল লিখিত-ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক বছরের প্রথম প্রান্তিকে ভিসার শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ সাধারণ মানুষকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের
সারাদেশ

ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরুবোঝাই একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এবাদুল হক (৫৫) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৫০) নিহত হয়েছেন।

এই দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এ দম্পতির পাঁচ বছর বয়সী নাতি রিফাত ও সিএনজিচালক বাদল মিয়াকে (৩২) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর)দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর বেপারীপাড়া এলাকায় আঞ্ছলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নিহত এবাদুলের চাচাত ভাই ফারুক মণ্ডল বলেন,ভালুকার হবিরবাড়ি এলাকার একটি কটন মিলে চাকরি করতেন এবাদুল হক। সেখানে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে দুপুরে ভালুকার হবিরবাড়ি এলাকা থেকে স্ত্রী ও মেয়ের সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে নিজ বাড়ি ঈশ্বরগঞ্জে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে হরিপুর এলাকায় আঞ্ছলিক সড়কে গরুবোঝাই একটি পিকআপের সঙ্গে তার সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান এবাদুল।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান সাজেদা খাতুন।

এ দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এ দম্পতির পাঁচ বছর বয়সী নাতি রিফাত ও সিএনজিচালক বাদল মিয়াকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি

নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি

কমলো জ্বালানি তেলের দাম

ঘুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মইনুল

লিখিত-ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক

বছরের প্রথম প্রান্তিকে ভিসার শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ

সাধারণ মানুষকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের