রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: - বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি কমলো জ্বালানি তেলের দাম ঘুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মইনুল লিখিত-ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক বছরের প্রথম প্রান্তিকে ভিসার শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ সাধারণ মানুষকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের
সারাদেশ

তারাকান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শসার বাজার এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-তারাকান্দা উপজেলার গোয়াতলা পশ্চিমপাড়া এলাকার আমজত হোসেনের ছেলে সামছুল আলম তোফায়েল (৩৫) ও একই উপজেলার কাকনী ইউনিয়নের হাটপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে শাহজাহান মিয়া (৪৫)।

তারাকান্দা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ফুলপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সামছুল আলম তোফায়েল ও মোটরসাইকেল আরোহী শাজাহান নিহত হন। তাৎক্ষণিক ফুলপুর থানার পুলিশ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসটি আটক করে জব্দ করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ টিপু সুলতান বলেন, নিহত দু’জনের মরদেহ তারাকান্দা থানায় রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি

নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি

কমলো জ্বালানি তেলের দাম

ঘুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মইনুল

লিখিত-ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক

বছরের প্রথম প্রান্তিকে ভিসার শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ

সাধারণ মানুষকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের