রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান পরিবার বলছে অন্যায়: - নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
সারাদেশ

সিরাজগঞ্জে ক্ষতিকর রঙ মিশিয়ে চিপস উৎপাদন, কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর লেবেলবিহীন রঙ মিশিয়ে চিপস তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রৌহা ধানগড়া এলাকায় মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহলে শেখ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।

সহকারী পরিচালক মো. সোহলে শেখ জানান, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন ক্ষতিকর রং, রাসায়নিক হাইড্রোজ এবং খোলা লবণ ব্যবহার করে চিপস উৎপাদন করা হচ্ছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে টাস্কফোর্সের সদস্য, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

পরিবার বলছে অন্যায়: নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি

নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির