রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান
সারাদেশ

বেনাপোলে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একই পরিবারের ৫ জন আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পাসপোর্ট ও ভিসা ছাড়া একই পরিবারের ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ অক্টোবর) ভোরে বেনাপোল সাদিপুর গ্রামের, বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী ঘেষা আবু হাসানের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তের মেইন পিলার ১৯/১-এস হতে প্রায় ১০০ গজ ভেতরে সাদীপুর গ্রামের একটি আমবাগানে কয়েকজন বাংলাদেশি ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একই পরিবারের ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রঞ্জন বাড়ৈ (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈ (২৮), মেয়ে রিতিকা বাড়ৈ (১৪), ছেলে রাজু বাড়ৈ (১২) ও রিপা বাড়ৈ (১২)। তারা সবাই বরিশাল জেলার বানাইপাড়া থানার বিসারকান্দি গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটককৃতরা পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান