রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

ত্রিশাল ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক-হেলপার নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে মালবাহী একটি ট্রাক অন্য একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চালক ও হেলাপার নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৫.৪০ মিনিটের দিকে ত্রিশালের অদূরে ঢাকা-ময়মনসিংহ মহাসকের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চালক মোঃ আল-আমীন (২৮) ও চালকের সহকারী মোঃ রাশেদ (৩০)।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অন্য একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলে নিহত ও হেলপার গুরুতর আহত হয়। পরে আহত হেলপারকে হাসপাতালে পাঠানো হলে মারা যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই। দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং তার সহযোগী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা