সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ভাতিজাকে হত্যা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় থাকেন। এ সুযোগে নিজ গ্রামে তার চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায় স্ত্রী সোহলী আক্তার। চার দিন আগে সোহেলী ও সাদ্দাম পরকীয়া সম্পর্কে জড়ালে তা দেখে ফেলে ভাতিজা ইকবাল। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় সাদ্দাম ও তার ভাতিজা ইকবালের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাদ্দাম ও ইকবালের পরিবারের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবালের পেটে ছুরিকাঘাত করেন সাদ্দাম বলে জানায় নিহতের পরিবার। এ সময় আহত হন আরও তিনজন।পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন, ‘দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবালকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত সাদ্দাম বাড়ি থেকে পালিয়েছে। তাকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা