সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

চুয়াডাঙ্গায় ঘর থেকে ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌর শহরের সিএন্ডবি পাড়ায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার ওহাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্কিট হাউস সংলগ্ন ছোট ভাইয়ের বাঁশ ও স্যানিটারি সামগ্রীর দোকানের ভেতর থেকে রফিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে রফিকুলের স্ত্রী পাখি স্বামীর খোঁজ নিতে দোকানে গিয়ে স্থানীয় এক কিশোরকে ভিতরে দেখতে পাঠান। কিশোরটি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে প্রবেশ করে এবং পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা শাহিন বলেন, “যতদূর জানি, রফিকুল এক লাখ টাকার মতো ঋণ করেছিল। টাকা না দিতে পারায় তার স্ত্রী কিছুদিন আগে বকাঝকা করেছিল। সে মাদকাসক্তও ছিল, সম্ভবত মাদকের কারণেই সে আত্মহত্যা করেছে।”

অন্যদিকে, নিহতের ছেলে সাহেব বলেন, “আমাদের বাড়িতে কোনো বড় সমস্যা ছিল না। ছোটখাটো বিষয় হয়, কিন্তু বাবার আত্মহত্যার মতো কোনো কারণ নেই। আমরা নিজেরাই ঋণের টাকা পরিশোধ করি, বাবা তা বহন করতেন না।”

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা