শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
সারাদেশ

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে সুপারি পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১ টার দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া ওই গ্রামের মোঃ শামসুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা জিয়াউল হাসান জানান, আজ দুপুরে নিজ বাড়ির আঙিনায় সুপারি গাছে উঠে সুপারি পাড়ছিলেন রাসেল। গাছ থেকে নামার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের ওপর পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ তারের সঙ্গে ঝুলে থাকার পর রাসেল মিয়া নিচে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো