সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করা ৬৭ চরমপন্থীর পুনর্বাসন: ৪৮টি গরু ও সেড হস্তান্তর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৬৭ জন চরমপন্থীর পুনর্বাসনের অংশ হিসেবে ৪৮টি গরু ও বিভিন্ন কার্যক্রমের জন্য নির্মিত সেড হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার দেলুয়াকান্দি গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেড উদ্বোধন ও গরু হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চরমপন্থীদের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় ৫৬ শতক জমিতে ক্যাডেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড ও ডেইরি কেয়ার সেড নির্মাণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেড উদ্বোধন ও গরু হস্তান্তর করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক মাকসুদুল হাকিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আবু তালেব প্রমুখ।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা