সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন খান সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান শবে বরাতের তাৎপর্য জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ - খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ আদালতের নির্দেশ অমান্য - যুক্তরাষ্ট্র না ছাড়ায় এক অভিবাসীর বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
সারাদেশ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রোববার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় বিএসএফ’র কাছ থেকে পেয়ে ১৬ বাংলাদেশীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে তলুইগাছা বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম।

তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।

হস্তান্তরকৃতরা হলেন-মো.মোশাররফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা.ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মো. ফারজান নাবিল (৩), মোছা. রুবিনা খাতুন (২৯) এবং আল আমিন (২৬)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম জানান, শনিবার সন্ধ্যার দিকে বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তাঁর কাছে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর করেন।

পরে তিনি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করে সোপর্দ করেন। ফেরত আসা মোশাররফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবীকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিুকর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৬ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন খান

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

শবে বরাতের তাৎপর্য

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ

আদালতের নির্দেশ অমান্য যুক্তরাষ্ট্র না ছাড়ায় এক অভিবাসীর বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা ট্রাম্প প্রশাসনের

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত