সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজার সড়কে পুরষাই এলাকায় সিএনজি অটোরিক্সা ও নোহা গাড়ীর ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত এবং ৭ জন গুরুত্বর আহত হয়েছেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ৭জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে কুলাউড়া থেকে ১টি নোহা গাড়ী ও সিএনজি অটোরিক্সা রবিরবাজারের দিকে যাচ্ছিল এ সময় পুরষাই চৌমূহনী এলাকায় পৌছা মাত্র বিয়ের বরযাত্রী বহণকারী নোহা গাড়ীটি অটোরিক্সাকে ওভারটেক করে সামনের দিকে যেতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সিএনজি অটোরিক্সা টি দুমড়ে-মুছড়ে যায়, ঘটনাস্থলেই ফাহিদ (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়। ফাহিদ কুলাউড়া সদর ইউনিয়নের হাসনপুর গ্রামের বকুল গাজীর ছেলে। দুর্ঘটনায় তার মা স্থানীয় ব্রাক স্কুলের শিক্ষিকা আছমা বেগম (৩৫) গুরুত্বর আহত হন।

image-108

এছাড়াও আহতরা হলেন নোহা গাড়ীর যাত্রী উপজেলার ভূকশিমুইল ইউনিয়নের বাদে ভূকশিমুইল গ্রামের নজিব আলী (৬২), একই গ্রামের শামছুল ইসলাম (৪৫), জনি আক্তার (৩০), মোহাম্মদ মামুন (১০) এবং সিএনজি অটোরিক্সার যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের সবুজ মিয়া (২৪) কর্মধা ইউনিয়নের বারুয়াকান্দি গ্রামের আফজল খান (৩৯)।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, দুর্ঘটনার পর নিহত আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ