সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার পূর্ব মুহুর্তে টেকনাফ মহেশখালীয়া পাড়ার জনৈক শফিকের বসত ঘর থেকে নারী ও শিশুসহ ২৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ২৬ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। এ সময় তাদের পাচারে জড়িত নারী ও পুরুষসহ ৫ দালালকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) গভীর রাত ২টার সময় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার জনৈক শফিকের বসত ঘরে এ অভিযান চালানো হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার জনৈক শফিকের বসতঘর থেকে ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। আর পাচারে জড়িত থাকার অভিযোগ ৪ জন পুরুষ ও একজন নারী দালালকে আটক করা হয়েছে।

এসময় ভিকটিমদের নিকট হতে পাচারের উদ্দেশ্যে আদায়কৃত ৪২ হাজার ৫০০ টাকা এবং একটি কাপড় ভর্তি ট্রলি গাড়ী জব্দ করা হয়। গত ৭ দিন ধরে মানব পাচার চক্রটিকে আটক করার জন্য বিভিন্ন ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছিল।

উদ্ধার রোহিঙ্গাদের বরাতে ওসি আবদুল হালিম আরও বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল রোহিঙ্গাদের। তাদেরকে ওই বাড়ীতে জড়ো করা হয়েছিল।

গ্রেফতারকৃত ৫ দালাল হচ্ছেন, সাবেকুন্নাহার (২৩), আবদুর রহিম (৩৫), জাহেদ হোসেন (২৯), নুরুল ইসলাম (৬০) ও জাহেদ হোসেন। এরা সবাই টেকনাফের বাসিন্দা।

উদ্ধারকৃত ২৬ জন ভিকটিমরা হলেন- মোঃ রফিক (১৬), মোঃ রিয়াজ (১৮), আবদুল্লাহ (১৯), শাহ আলম (১৭), কোরবান আলী (১৮), নজির আহম্মদ (৩৬), নুর কুদ্দুস (২৩), মোহাম্মদ জোহার (১৭), মোঃ ইয়াসিন (১৩), আবদুর রশিদ (২৯), নাছির উদ্দীন (২০), আনোয়ার ইব্রাহিম (১৮), মোঃ জাকের (১৯), , মোঃ ইমরান (১৫), মোঃ বনি (২২), মোঃ আয়াছ (১৪), ওসমান গণি (১৯), রমিজা (২৪), মোঃ আমিন (৮), মোঃ আলম (৬), নূর সাদিয়া (২),মোঃ ওমর (৩ মাস), তসলিমা (২৬), শাহামিম (৭), ছমিরা (১৯) ও ইয়াছমিন (১৯)। এরা সকলে রোহিঙ্গা নাগরিক এবং উখিয়া বালুখালীসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

সর্বশেষ পাওয়া সংবাদ