সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চিকনিকান্দির সুতাবাড়িয়া গ্রামের বড় মৃধা বাড়ি এ ঘটনা ঘটে।

মৃত্যু দুই বোন হলো- মাসুদ রানার শিশুকন্যা মোসাঃ মারিয়াম (৭) ও নিজাম মৃধার শিশুকন্যা মোসাঃ রাফিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে দুজনই চাচাতো বোন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মারিয়াম ঘর থেকে বের হয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় রাফিয়াও তার সঙ্গে যায়। এক পর্যায়ে রাফিয়া পুকুরে পড়ে যায়। রাফিয়াকে বাঁচাতে মারিয়ামও পুকুরে নামে। দুজনেই পানিতে তলিয়ে যায়। ঘরে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন রাফিয়ার খোঁজে বের হয়। অনেক খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ওই শিশু দুটি মৃত্যু হয়। তবে কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ