বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত পরিপত্র জারি: - সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক স্বর্ণের দামে বড় পতন: - ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন
সারাদেশ

ঝিনাইদহে পাওনা টাকা চাইতে গিয়ে মুদি দোকানী নিহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহে পাওনা টাকা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মাদ আলী বাথপুকুরিয়া গ্রামের তেনু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাজী জানান, চাতাল শ্রমিক আসাদুল ও তার ছেলে আশকর আলি নিয়মিত মোহাম্মদ আলীর দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। আজ সকালে মোহাম্মদ আলী তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীকে মাটিতে ফেলে কিল-ঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন দোকানী নিহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিহত মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:

তরমুজ কেনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে আহত যুবকের মৃত্যু

সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা, মূলহোতা গ্রেপ্তার


এই সম্পর্কিত আরো

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

পরিপত্র জারি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন