January 14, 2026 - 3:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশতরমুজ কেনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে আহত যুবকের মৃত্যু

তরমুজ কেনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে আহত যুবকের মৃত্যু

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় তরমুজ ক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে হামলায় গুরুতর জখম নিপুন সাহা (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নিপুন সাহা চুয়াডাঙ্গা শহরের বড়বাজার পাড়ার স্থায়ী বাসিন্দা কৃষ্ণ সাহার ছেলে।

বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন ছেলে নিপুন সাহার লাশের পাশে থাকা তার মা কাজল রাণী সাহা।

কাজল রানী সাহা আরও জানান, রাজশাহীতে নিপুনের লাশের ময়না তদন্তের পর পুলিশের অনুমতি সাপেক্ষে সেখান থেকে লাশ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হবেন।

এর আগে, শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের টাউন ফুটবল মাঠের সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় নিপুন সাহাকে।

স্থানীয়রা জানান, ওই রাতে তাকে দা ও ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি নির্মমভাবে কুপিয়ে ফেলে যায়। ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী রেফার্ড করা হয়। নিপুনের পরিবার রাজশাহীতে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতি নেন। সেখানেই তার চিকিৎসা চলছিলো।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, শুক্রবার তরমুজ বিক্রি সংক্রান্ত ঘটনায় আগের বিরোধ থেকেই এই হামলা হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার তদন্ত চলছে, জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো করা হয়নি। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বড় বাজারে একটি তরমুজ কিনে সাদা হওয়ায় ফেরত দিতে গিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। রাতে বিক্রেতা পক্ষের রুবেল ইসলাম রুবু ও আমিরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। নিপুন ওই ঘটনার সময় রুবেল ও আমিরুলের পক্ষে থাকায় তাকেও একা পেয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।


এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...