সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত: - পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত 3rd Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd. উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক
সারাদেশ

নোয়াখালীতে লন্ড্রি দোকানের আগুনে পুড়ল ১৫ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলের বদলকোট ইউনিয়নের বদলকোট বাজারে আগুন লেগে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে বদলকোট বাজারের একটি লন্ড্রি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুদি,গার্মেন্টস দোকানসহ ১৫টি দোকান পুড়ে যায়।

চাটখিল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান লন্ড্রি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ছোট বড় ১৫টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এই সম্পর্কিত আরো

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত: পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত

ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

3rd Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd.

উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক