মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

নোয়াখালীতে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাক চাপায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়ার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (২৫) উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশা যোগে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নজরুল স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে সংযোগ সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চলন্ত বালুবাহী ট্রাকের সাইডে চলে যায়। এতে বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী নজরুল গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ