মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

লাশ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

বগুড়া প্রতিনিধি: বগুড়া রংপুর মহাসড়কের নওদাপাড়া টিএমএস সিএনজি পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় রেহেনা আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সবুজ আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে টিএমএসএস সিএনজির পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা হলেন- সদরের দশটিকার কারিগর পাড়ার আমির উদ্দিনের ছেলে আহত সবুজ ও সবুজের স্ত্রী নিহত রেহেনা আক্তার (২২)। এ ঘটনায় আহত সবুজ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ ও তার স্ত্রী মোটরসাইকেল নিয়ে মহাস্থানে এক আত্মীয়ের লাশ দাফন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় বগুড়া রংপুর মহাসড়কে টিএমএস সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা রেহেনা খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই হাইওয়ের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম মঈনুদ্দিন জানান, টিএমএস পাম্প থেকে তেল নিয়ে তারা মমইন এর গেট পার হয়ে উল্টা পাশে দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ